শাহারিয়ারঃ রাজধানীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলে থাকা কেবল টিভির ‘অবৈধ’ তার অপসারণে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
২৯ জানুয়ারি সোমবার বেলা ১২টায় রাজধানীর রমনা থানাধীন বাংলা মটর এলাকার ২১ নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম এভিনিউতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ সকল অবৈধ তার উচ্ছেদ অভিযান চলে।
বাংলা মোটর মোড় থেকে শুরু করে ৫টি তার খামবার অবৈধ তার ও ক্যাবল গুলো অপসারন করা হয়। অতঃপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে তার ও ক্যাবল অপসারণ করে ফেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, কেবল টেলিভিশন পরিচালনা আইন ২০০৬ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ কেবল সংযোগের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
আরো পড়ুনঃ১৪৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-১০
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com