ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ঢাকা উত্তর সিটির ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।
শনিবার ৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ৬নাম্বার ট-ব্লকের ইসলামিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।এ সময় শত শত শিথার্থ মানুষের শীত বস্ত্র বীতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এমপি, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি সহ আরও অনেকে।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com