পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুন।
বুধবার (২৩ মার্চ) বিকেলে তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
মীর ইমরান হোসেন মিথুন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার বিকেলে তিনি ২নং ওয়ার্ডের অন্তর্গত মুড়াপাড়া ক্যাম্প, কুর্মিটোলা ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প, বেগুনটিলা বস্তি ও নিউ কুর্মিটোলা ক্যাম্প এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মিথুন প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। বিশেষ করে ক্যাম্প ও বস্তি এলাকার নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মীর ইমরান হোসেন মিথুন বলেন, "আমি এই মাটির সন্তান। আপনাদের সুখে-দুখে সবসময় পাশে থাকাই আমার মূল লক্ষ্য। পবিত্র ঈদ আমাদের ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা দেয়। সেই শিক্ষার আলোকেই আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এই ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।"
তিনি আরও বলেন, "এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং অবহেলিত ক্যাম্পবাসীর অধিকার আদায়ে আমি অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন থাকলে আমরা একটি বৈষম্যহীন সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব।"
এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com