"বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতার নাম হাজী মোহাম্মদ জহরুল হক। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি তৃণমূল থেকে উঠে এসে বর্তমানে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক কমিটির তিন নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
হাজী মোহাম্মদ জহরুল হকের রাজনীতির হাতেখড়ি তার জন্মস্থান মুরাদনগরে। সেখানে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কায়কোবাদ শাহ মোহাম্মদ জোলসুন কায়কোবাদের সান্নিধ্যে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর কর্মসংস্থানের তাগিদে তিনি সৌদি আরব পাড়ি জমান। প্রবাস জীবনেও তিনি রাজনীতির মাঠ ছেড়ে দেননি এবং সেখানে দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
সৌদি আরব থেকে ফিরে গত ৩৬ বছর ধরে তিনি ঢাকার কামরাঙ্গীরচরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ঢাকায় তার রাজনৈতিক যাত্রা শুরু হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হাত ধরে। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমানের সান্নিধ্যে রাজনীতি করেন।
দলীয় পদবিতে তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। আমানউল্লাহ আমানের সময় তিনি একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে সাড়ে তিন বছর সফলভাবে দায়িত্ব পালন করেন। এরপর কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করে দীর্ঘ সাত বছর এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক কমিটির তিন নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে হাজী জহরুল হক বলেন, 'আমি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করছি। প্রতিকূল পরিবেশেও দলের পাশেই ছিলাম। কামরাঙ্গীরচরের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘ ৩৬ বছরের সম্পর্ক।'
এদিকে বর্তমান ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুল রহমান হামিদের কথা উল্লেখ করে তিনি বর্তমান স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সচেতনতা প্রকাশ করেন। রাজনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজী জহরুল হক তার এলাকায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, হাজী জহরুল হকের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতারা দলের দুঃসময়ে রাজপথে থেকে শক্তি জুগিয়েছেন। আগামী দিনেও তিনি কামরাঙ্গীরচর থানা বিএনপিকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।"
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com