চুয়াডাঙ্গায় দেশি-বিদেশি নকল ও ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রেলবাজার ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদফতরের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, রেল বাজারে মেসার্স রোজ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর নকল বিদেশি কসমেটিকস ও অবৈধ কসমেটিকস জব্দ করা হয়। এ সমস্ত নকল ভেজাল ও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কসমেটিকসগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com