শাহারিয়ারঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী শওকত’কে ফরিদপুর জেলার ভাংগা গোল চত্তর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় গত ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা গোল চত্তর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০০৯ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিলের ৩(খ), জিআর নং-১৮৯/০৯ যার প্রসেস নং-২৯৭/২৩; মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ শওকত আলী (২৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-কাগমারী, থানা-বেনাপোল, জেলা-যশোর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুনঃচকরিয়া হারবাং স্টেশন সংলগ্ন এলাকায় পাহাড় কাটার সময় ৩ জন আটক
আরো পড়ুনঃপিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের মোঃলাকিনকে হত্যার চেষ্টা
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com