ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচজনের মতো আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের নাম-পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com