দিগন্তধারা/সাম্রাটঃ জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে তাদের নির্বাচন করা হয়। সভায় নির্বাচিত ১১ সংসদ সদস্য অংশ নেন। সকলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করার কথা জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com