দিগন্তধারা/ সুরুজ হোসেনঃ আসন্ন রোজায় যেসব অসৎ ব্যবসায়ী অনৈতিকভাবে বাজারে সংকট তৈরি করে পণ্যমূল্য বাড়াবে তাদেরকে নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে কাজ না হলে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠাতে সহযোগিতা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা একথা জানান। আসন্ন রোজায় নিত্যপণ্যে সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখার বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com