রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২৪ পিস ইয়াবা, ৫৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৮০ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com