1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য

  • প্রকাশ কাল : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ জন দেখেছে
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য

স্টাফ রিপোর্টার: শাফক্বাত হোসেন : ঢাকা মহানগর উত্তর আদাবর থানার অন্তর্গত ১০০ নং ওয়ার্ডের তৃণমূল থেকে উঠে আসা যুবদল নেতা ইয়াসিন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনের নানা সংগ্রাম, নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে নির্যাতন-নিপীড়নের কঠিন সময় পার করতে হয়েছে। তবুও আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের আদর্শে বিশ্বাসী। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
ইয়াসিন আরও বলেন, “আমরা এই দলের সাধারণ কর্মী। আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা বা কিশোর গ্যাংয়ের মতো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়, তাহলে আমি ১০০ নং ওয়ার্ডের সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে তা প্রতিহত করবো।”

তিনি জানান, “৫ আগস্টের পরবর্তী সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমি ও আমার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। অতীতের সরকার কী করেছে তা সবাই জানে। তবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন—‘সবার আগে বাংলাদেশ’। আমরাও মনে করি, বাংলাদেশ আমাদের একটি পরিবার। আমরা চাই দেশের মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচুক।”

তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, “যারা দীর্ঘদিন রাজপথে থেকেছে, জীবন বাজি রেখে আন্দোলন করেছে, মামলা-হামলার শিকার হয়েছে—তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি অতীতের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “২০১৪ সালে এমন পরিস্থিতি ছিল যে, বিএনপির নাম উচ্চারণ করাও কঠিন ছিল। তবুও আমি প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছি। এখন কিছু সুবিধাবাদী নেতা বড় বড় কথা বলে, অথচ আমাদের মতো ত্যাগী কর্মীদের প্রশ্নবিদ্ধ করে।”

নিজের ব্যক্তিগত জীবনের কষ্টের কথা তুলে ধরে ইয়াসিন বলেন, “আমার বিরুদ্ধে ৩৭টি মামলা ছিল। তিন বছর জেলখানায় কাটিয়েছি। তখন আমার পরিবার ছিল অসহায়। আমার স্ত্রী কোর্টের বারান্দায়, জেলগেটে দাঁড়িয়ে কান্না করেছেন—সেই কষ্টের সাক্ষী জেলের দেয়ালও।” তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার সন্তান ফাহিমকে বাবার স্নেহ দিতে পারিনি। এসব মনে পড়লে চোখে পানি আসে। তবুও দলের জন্য জীবন বাজি রেখে কাজ করে গেছি।”

শেষে তিনি বলেন, “যেসব নেতাকর্মী আজ অবহেলিত, তাদের যেন দলীয়ভাবে মূল্যায়ন করা হয়।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews