1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

নিবন্ধিত নিউজ পোর্টাল এসোসিয়েশনের কমিটি গঠন

  • প্রকাশ কাল : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ জন দেখেছে

দিগন্তধারা প্রতিবেদক:অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)- এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এটি সরকার নিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সংগঠন।

ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেনকে সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হোন।

আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ওনাবের আহ্বায়ক মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন।

ভোটে সভাপতি পদে ২৭ ভোট পেয়েছেন মোল্লাহ এম আমজাদ হোসেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দী মো. মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহীন চৌধুরী। এছাড়া নির্বাহী পরিষদ সদস্য পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি লতিফুল বারী হামীম ও সৌমিত্র দেব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির। কোষাধ্যক্ষ হয়েছেন মো. মোস্তাকিম সরকার।

ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদের বাকি নির্বাচিত সদস্যরা হচ্ছেন – নজরুল ইসলাম মিঠু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মো. জসিম, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং খোকন কুমার রায়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- জ্যেষ্ঠ সাংবাদিক এপি’র ফরিদ হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- গ্লোবাল টিভির সৈযদ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews