1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

পল্লবীতে কিশোর গ্যাং লিডার আলামিন গ্রুপের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশ কাল : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৪ জন দেখেছে
পল্লবীতে কিশোর গ্যাং লিডার আলামিন গ্রুপের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় কিশোর গ্যাং লিডার বাইজিদের তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ইসলামিয়া হাসপাতালের গলি ও আশপাশের এলাকা এখন যেন কিশোর অপরাধীদের নিরাপদ আস্তানা। প্রকাশ্যে চুরি, ছিনতাই, ইভটিজিংয়ের মতো অপরাধ প্রায় প্রতিদিনই ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, আলামিন নামের এক কিশোর এই গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে। তার সঙ্গে রয়েছে আরও কয়েকজন—বিশেষ করে বাইজিদ ও সজিব । এরা দলবেঁধে পথচারীদের ভয়ভীতি দেখায়, নারীদের উত্যক্ত করে, এমনকি দোকানপাটেও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে মাদক সেবন করে থাকে। এলাকার বিভিন্ন গলিতে দাঁড়িয়ে তারা গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করে। কেউ বাধা দিতে গেলে উল্টো তার ওপর তেড়ে আসে আলামিন গ্রুপ। অনেক সময় গালাগাল ও হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন একাধিক বাসিন্দা।

এলাকাবাসীর দাবি, ইসলামিয়া হাসপাতালের গলিতে অবস্থিত একটি  ভবনের নির্মাণ কাজ চলার কারণে ভবনটিতে এখনও তেমন কোনো বসবাস নেই। এই সুযোগ কাজে লাগিয়ে আলামিন গ্যাং ভবনটিকে মাদকের আস্তানায় পরিণত করেছে। গোপন সূত্রে জানা গেছে, ভবনের ভেতরেই চলে তাদের নানা অপরাধমূলক কর্মকাণ্ড।

বেশ কিছুদিন আগে আলামিন গ্রুপের এক সদস্যকে ভবনে প্রবেশে বাধা দিলে, ওই ভবনের দারোয়ানকে মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনা নতুন নয়—এমন শত শত অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে।

তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন—“অভিযোগের পর অভিযোগ, কিন্তু প্রশাসনের ভূমিকা কেন এত নীরব?”

স্থানীয়দের দাবি, দ্রুত পুলিশের কঠোর অভিযান ও নজরদারি ছাড়া এই কিশোর গ্যাংকে থামানো সম্ভব নয়।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews