
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় জিনাত সুলতানা নামের এক গৃহবধুকে বিষ প্রয়গো করে হত্যা করেছে বলে স্বামী আশরাফ আলী ডলারের বিরুদ্ধে অভিযোগ করে মানববন্ধন করেছেন নিহত জিনাত সুলতানার পরিবার ও এলাকাবাসী ।

জিনাত সুলতানা নামের এক গৃহবধুকে বিষ প্রয়গো করে হত্যা করেছে বলে স্বামী আশরাফ আলী ডলারের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার দুপুরের রাজধানীর মিরপুর পল্লবী এলাকার কুর্মিটোলা ক্যাম্প বাইতুল রহমত জামে মসজিদের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভুগিরা।
এ সময় মানববন্ধনে নিহত গৃহবধু জিনাত সুলতানার স্বামী আশরাফ আলী ডলারের বিরুদ্ধে ফাঁসির দ্বাবী করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার ও মামলার সকল আসামিদের দৃষ্টান্ত মুলক বিচারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও বিহারি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীসহ আরও অনেকে।