1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে: হানিফ

  • প্রকাশ কাল : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৭ জন দেখেছে
বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে: হানিফ
বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী বাহিনী পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এবার আর তাদের রক্ষা হবে না। মির্জা ফখরুলদের আর ছাড় দেয়া হবে না। যারা অশুভ কর্মকাণ্ড করেছে, গাড়িতে আগুন দিয়েছে এদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এরই মধ্যে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। এদের চরিত্র কখনোই পাল্টায় না। শনিবারের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যদিয়ে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। আবারও প্রমাণ হয়েছে তারা উন্নয়ন চায় না, দেশ ধ্বংস করতে চায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেও বহু আন্দোলন হয়েছে। ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ১৯৯৬ সালে খালেদা জিয়া ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেছেন আমরা আন্দোলন করে পতন ঘটিয়েছিলাম। এরপর ২০০৬ সালে আবার অসাংবিধানিক পন্থায় ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টার বিরুদ্ধে আন্দোলন করে তাদের অগণতান্ত্রিক পথ অনুসরণ প্রতিহত করেছিলাম। কোনো আন্দোলনেই পুলিশের ওপর আক্রমণ করা হয়নি।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে আমরা বারবার নির্যাতনের শিকার হয়েছি। ঢাকার রাজপথে আমাদের প্রয়াত নেতা সাহারা খাতুন, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম, আজকের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূরের মতো সিনিয়র নেতাদের পিটিয়ে রক্তাক্ত করেছিল। তবু আমরা পুলিশের ওপর আক্রমণ করিনি। অথচ ২০১৩ সালে পর থেকে বিএনপি-জামায়াতের প্রতিটি আন্দোলনে মূল টার্গেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০১৩ সালে গাইবান্ধায় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। রাজশাহীতে পুলিশকে পিটিয়ে রাজপথে ফেলে রেখেছিল।

তিনি বলেন, বিএনপি যখনই আন্দোলনে নামে তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে। তারা এ দেশকে ধ্বংস করতে চায়, দেশের প্রশাসনকে ধ্বংস করতে চায়। গতকাল আবার পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এসব কর্মকাণ্ডের ধিক্কার জানাই। বিএনপির নেতৃত্বে যেভাবে গাড়ি জ্বালানো হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এই নাশকতার দায় মির্জা ফখরুলদের বহন করতে হবে। কারো রেহাই হবে না। প্রত্যকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তাফ জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews