
শাহারিয়ারঃ মোটরসাইকেলে করে অভিনব কায়দায় মাদক বহন কালে ৬০ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দাদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় মন্ডল (২১), পিতা-আব্দুস সালাম মন্ডল, সাং-মাঝবাড়ি, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয় করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুনঃবিরোধীদলীয় নেতার সেই ‘লাল বাড়ি’