1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের শেষ দিন

  • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬৩ জন দেখেছে

ডেস্কঃ  আইনজীবীদের সর্বোচ্চ বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ আজ শেষ হচ্ছে।
দুইদিনব্যাপী এই নির্বাচন গতকাল শুরু হয়। কাল প্রথম দিনে ভোট দিয়েছেন ৩২৬১ জন আইনজীবী।নির্বাচন সংক্রান্ত উপ কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এ তথ্য জানান।প্রথম দিনের মতো আজ দ্বিতীয় ও শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে।কাল ও আজ সকাল ১০টা থেকে দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।আজও সকাল থেকে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকেরা লাইনে দাঁড়িয়ে ভোটারদের কাছে তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। ভোটগ্রহণের জন্য নির্বাচন উপ-কমিটি সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০ টি বুথ স্থাপন করেছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩ জন।বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) সমর্থিত প্রার্থী ছাড়াও বিভিন্ন পদে প্রার্থী রয়েছেন।সাদা প্যানেলের প্রার্থীরা হলে- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, দুজন সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, দুটি সহ-সম্পাদক পদে হুমায়ুন কবির ও হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্য পদে সৌমিত্র সরদার  রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন, রায়হান রনী।নীল প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), দুজন সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, দুটি সহ

-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিম। সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল।
দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে নাহিদ সুলতানা যুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই। প্রত্যাশা করছি সুন্দর নির্বাচন হবে। আজ তিনি প্রথম দিনের ভোট ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের জন্য গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তপসিল ঘোষণা করেন সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল। তফসিলে ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে।বাসস

আরো পড়ুনঃ১৮ ঘন্টা পরে পাওয়া গেলো নিখোঁজ জেলের লাশ

আরো পড়ুনঃপলাতক আসামী সানি র‍্যাবের হাতে আটক র‍্যাব-১০

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews