1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

ছক্কা মেরে আহত করে সেবা করলেন পান্ডিয়া

  • প্রকাশ কাল : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ জন দেখেছে
ছক্কা মেরে আহত করে সেবা করলেন পান্ডিয়া

গতকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় তারকা ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে জয় পায় ভারত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এদিন ব্যাট হাতে ১৬ বলে ফিফটি করা পান্ডিয়া, ২৫ বলে ৫টি চার আর পাঁচ ছক্কায় ৬৩ রানের টার্নেডো ইনিংস খেলেন। এছাড়া ৪২ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭২ রান করেন তিলক বর্মা। ২২ বলে ৩৭ রান করেন সাঞ্জু স্যামসন আর ২১ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা। এই চার তারকার ব্যাটিং ঝড়ে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করে ভারত।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত লড়াই করে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি ককের ৩৫ বলে ৯টি চার আর এক ছক্কায় সাজানো ৬৫ রানের ইনিংসে ভর করে দুইশো ছাড়িয়ে যায় প্রোটিয়ারা। কিন্তু আর কোনো ব্যাটসম্যান দলের হাল ধরতে না পারায় ৩০ রানে হার মানে প্রোটিয়ারা।

ভারতের ইনিংসে ১৩তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন পান্ডিয়া। প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা। বল গিয়ে সরাসরি লাগে ক্যামেরাম্যানের কাঁধে। অন্য প্রান্তে থাকা তিলক বর্মা ও পান্ডিয়া নিজেও তখনই বিষয়টা খেয়াল করেন।

সেই ক্যামেরাম্যান ছিলেন ভারতীয় ডাগআউটের পাশেই। সঙ্গে সঙ্গে দলের একজন কোচিং স্টাফ গিয়ে তার আঘাত পাওয়া জায়গায় আইস প্যাক লাগান। ম্যাচ শেষে পান্ডিয়াও ছুটে যান সেই ক্যামেরাম্যানের কাছে। কথা বলেন, নিজ হাতে আইস প্যাক লাগিয়ে দেন। পরে তাকে জড়িয়ে ধরেনও।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে পান্ডিয়া বলেছেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে তাকে সব সময় মাঠে দেখেছি। দেখা হলেই হাই বলি। তাই তার অবস্থা জানতে ছুটে গিয়েছিলাম। অন্য কোথাও লাগেনি, এতেই আমি খুশি।’

ভিডিওর শেষ দিকে চোট পাওয়া সেই ক্যামেরাম্যানও হাসি মুখে অভয় দিয়ে জানান, ‘সব ঠিক আছে।’

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews