1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

যাত্রাবাড়ীতে লেগুনাচালক খাইরুল হত্যা: মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

  • প্রকাশ কাল : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ জন দেখেছে
যাত্রাবাড়ীতে লেগুনাচালক খাইরুল হত্যা: মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে লেগুনাচালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুলকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গ্রেফতারকৃতরা হলেন— মামলার ১ নম্বর ও প্রধান আসামি মো. হৃদয় হোসেন (২৪), ৩ নম্বর আসামি মো. শাকিল (২৯) এবং ৫ নম্বর আসামি মো. সোহান মুন্সী (২৯)।

র‍্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর খাইরুলকে নির্মমভাবে মারধর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তদন্ত ও অভিযানিক সূত্রে জানা গেছে, ঘটনার ২-৩ দিন আগে যাত্রাবাড়ী-চিটাগাং রোড স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে মূল আসামি হৃদয়ের সঙ্গে খাইরুলের বাকবিতণ্ডা হয়। তখন হৃদয় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে গত ২০ ফেব্রুয়ারি খাইরুল লেগুনা নিয়ে কুতুবখালী এলাকায় পৌঁছালে হৃদয় ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে প্রথমে সোহান মুন্সীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি বিকেলে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে মূল আসামি হৃদয় হোসেনকে এবং যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews