1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. elniromi1976@ter54-gevision.store : gilbertomoffatt :
  9. lesterki.r.k.3d.f.f.b@gmail.com : janetdominique :
  10. marianosellars@anonmails.de : ryderkalb6299 :
  11. sojibakbor70@gmail.com : sojib akbor : sojib akbor
  12. specialsystemuser@stand.com : :
  13. blairchildress2632@1secmail.net : tresaquiles5429 :
  14. riethorlosam1973@ter54-gevision.store : zaneparamore :
  15. zillurk85@gmail.com : Zillur :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর আদাবর থানা ও ১০০ নং ওয়ার্ডে নির্যাতিত কর্মী ইয়াসিনের বক্তব্য ৩৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন সূর্য: নববর্ষের শুভেচ্ছায় রাজপথের লড়াকু সৈনিক ইমদাদ পাটোয়ারী ৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান কামরাঙ্গীরচরের উন্নয়ন ও জনগণের সেবায় সারথী হতে চান হাজী দেলোয়ার হোসেন “কামরাঙ্গীরচর থানা বিএনপির এক নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হাজী মোহাম্মদ জহরুল হক” আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর কদমতলীতে ভূমি দখলের মহোৎসব: ইদ্রিসের হুমকিতে দিশেহারা শিলার পরিবার ঢাকা উত্তর ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মনোয়ার হাসান জীবন, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার প্রতারণার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াইয়ের ঘোষণা, ৭ বছরের সন্তান নিয়ে অসহায় মা Biznes Selekcja – Poland Play & Claim Kingspin Lead Für Maximise Ihr Wild Casino Bonus Celsiuscasino ◦ deutsches Gebiet Try It Now

৩৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: বাংলা নববর্ষের শুভেচ্ছায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক দিলেন আবদুর রহমান

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯ জন দেখেছে

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩-কে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে বইছে উৎসবের আমেজ। তবে এবারের নববর্ষের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন। উৎসবের এই সন্ধিক্ষণে দেশবাসী ও ৩৩ নং ওয়ার্ডবাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার জনপ্রিয় জননেতা, বিশিষ্ট সমাজসেবক এবং ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আবদুর রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে আবদুর রহমান বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা এবং অশুভকে পেছনে ফেলে নতুনের আহবানে এগিয়ে যাওয়া। আমি ৩৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইতিমধেই নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আবদুর রহমান। এলাকায় অত্যন্ত সৎ, যোগ্য ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত এই নেতা বর্তমানে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তিনি জানান, তার রাজনীতির মূল চালিকাশক্তি হলো আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ। তিনি বিশ্বাস করেন, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য।

রাজনৈতিক অঙ্গনে আবদুর রহমান ঢাকা-৭ আসনের অত্যন্ত জনপ্রিয় সাবেক সংসদ সদস্য জনাব হামিদুল রহমান হামিদ-এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। সংসদ সদস্য হামিদুল রহমান হামিদের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তিনি দীর্ঘ দিন ধরে ৩৩ নং ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। মূলত এমপি হামিদের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

শুভেচ্ছা বার্তায় আবদুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “নতুন বছর ১৪৩৩ হোক গণতন্ত্র পুনরুদ্ধারের বছর। আমরা এক কঠিন সময় পার করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমান-এর বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার যে লড়াই চলছে, নতুন বছরে সেই লড়াই আরও শক্তিশালী হবে। আমি ৩৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে এই ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন। এলাকার ভোটারদের মতে, আবদুর রহমান এমন একজন নেতা যিনি সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ওয়ার্ডবাসী।

সবশেষে আবদুর রহমান বলেন, “আমার স্বপ্ন একটি আধুনিক, উন্নত ও সন্ত্রাসমুক্ত ৩৩ নং ওয়ার্ড গড়ে তোলা। যেখানে প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার পাবেন। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—ন্যায় ও সত্যের জয়। বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।”

শুভেচ্ছান্তে,
আবদুর রহমান
সভাপতি, ৩৩ নং ওয়ার্ড, বংশাল থানা বিএনপি
কাউন্সিলর পদপ্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews